মুল্ডারের ১৪৭ রানে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।