মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহউদ্দিন
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকুর রহিমের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।