ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাত্তাই পায়নি কলকাতা নাইট রাইডার্স। তারা হেরেছে ৩৯ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিপক্ষে পাত্তাই পায়নি কলকাতা নাইট রাইডার্স। তারা হেরেছে ৩৯ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট।
চোটের কারণে সাঞ্জু স্যামসন না থাকায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। এখনো চোট থেকে সেরে উঠতে না পারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক হিসেবে দেখা যাবে ডানহাতি ব্যাটারকে। ২৪ এপ্রিল বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিদের সঙ্গে লড়াইয়ে নামবেন পরাগ-যশস্বী জয়সাওয়ালরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে লিয়াম লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। পাঞ্জাব কিংসের হয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ৬ ম্যাচে ৪১ রান। আইপিএলের পুরো মৌসুম খেলার জন্য চড়া দাম পেলেও পারফরম্যান্সে সেটা পুষিয়ে দিতে পারছেন না তাদের দুজনের কেউই। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাদের সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার মনে করেন, দলকে জেতানোর বদলে আইপিএলে ছুটি কাটাতে আসেন ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পর শ্রেয়াস আইয়ারকে জাতীয় দল থেকে ছুটি নিয়ে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। তবে পিঠের চোট দেখিয়ে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলেননি ডানহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে না খেলে বিশ্রাম নেয়ায় কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েন আইয়ার। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের দেয়া ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। দারুণ খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও বাটলার ৫৪ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গুজরাট। ৭ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১০।
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতার পর ভারতের জাতীয় দলের চাকরি মেলে গৌতম গম্ভীরের। ভারতের সাবেক ওপেনারের সুপারিশে জাতীয় দলের কোচিং প্যানেলে চাকরি পান কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারও। তবে ৮ মাস পরই চাকরি হারিয়েছেন তিনি। জাতীয় দলের চাকরি হারানোর দুদিনের মাঝেই সহকারী কোচ হিসেবে কলকাতার ডাগআউটে ফিরেছেন অভিষেক। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি গ্যালারির নাম করা হয়েছে রোহিত শর্মার নামে। এমন মর্যাদা পাওয়ার পর আবেগে ভাসলেন ভারতের এই ওপেনার। রোহিত জানিয়েছেন এমন সম্মানের কথা কখনই ভাবেননি তিনি। এই ভারতীয় তারকা কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে।
ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চরম ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হয়েছে। যদিও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ১৪ ওভারে ৯৫ রানের পুঁজি পায় বেঙ্গালুরু। সেই লক্ষ্য ১১ বল বাকি রেখে ৫ উইকেট হাতে রেখে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব। তাদের জয়ে বড় ভূমিকা রেখেছেন নেহাল ওয়াদহেরা।
চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার গুরজাপনীত সিং। ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারের বদলি হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সাউথ আফ্রিকার তরুণ ব্যাটারকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৬ ম্যাচে ১৩.৬৭ গড় ও ১৪৩.৮৬ স্ট্রাইক রেট মাত্র ৮৬ রান। সেঞ্চুরির পাশাপাশি নেই কোনো হাফ সেঞ্চুরিও। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটা খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সবশেষ ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এমন মলিন রোহিত শর্মাকে নিয়ে তাই প্রশ্ন উঠছে প্রায়শই। আইপিএলের চলতি আসরে ‘সুপার ফ্লপ’ রোহিতের বিদায়ের সময় এসে গেছে বলে মনে করেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার মনে করেন, অবসরের আগে ডানহাতি ব্যাটারের মনে রাখার মতো কিছু করা উচিত।
বদলি ফিল্ডার হিসেবে নেমে কুঁচকির চোটে পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের বদলি হিসেবে গুজরাট টাইটান্সে সুযোগ পেয়েছেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
জসপ্রিত বুমরাহ, টেন্ট্র বোল্টের সঙ্গে উইল জ্যাকসের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ১৬২ রানেই আটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। উইকেট খানিকটা ধীরগতির হওয়ায় দেড়শ পার করা লক্ষ্য তাড়া করাটা সহজ হওয়ার কথা ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে রোহিত শর্মা, রায়ান রিকেলটন, জ্যাকস ও সূর্যকুমার যাদবর দ্রুত ব্যাটিংয়ে কাজটা সহজ করে দিয়েছেন। বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৩৬ রান করেছেন জ্যাকস। ইংলিশ ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্সে ঘরের মাঠে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই। সাত ম্যাচে স্বাগতিকদের এটি তৃতীয় জয়।