ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার দৌড়ে ব্রুকের চেয়ে এগিয়ে রুট
জো রুট নাকি হ্যারি ব্রুক! ইংল্যান্ডের পরবর্তী টেস্ট অধিনায়ক হবেন কে? এমন প্রশ্নের জবাবে বেশিভাগই ভোট দিচ্ছেন ব্রুকের পক্ষে। তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে ডানহাতি ব্যাটারের চেয়ে এগিয়ে আছেন রুট। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ।