মুস্তাফিজের পর পিএসএল নিলামে সাকিব
বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে ব্রাত্য থাকলেও বিশ্বজুড়ে ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চলেছেন সাকিব আল হাসান। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে ব্রাত্য থাকলেও বিশ্বজুড়ে ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চলেছেন সাকিব আল হাসান। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় অবসর সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল! দিন দুয়েক আগে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত হওয়ার খবরকে মনগড়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান মার্শাল। পাশাপাশি বিভ্রান্তকর ও মিথ্যে তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজিজুল হাকিম তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে রিজান হাসানের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আড়াইশ রানের পুঁজি নিয়েও বাংলাদেশকে জেতাতে বাকি কাজটা সেরেছেন দুই পেসার ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। তাদের দুজনের পেস আগুনে পুড়ে গেছে জিম্বাবুয়ে। ইকবালের ৫ উইকেটের সঙ্গে ফাহাদ নিয়েছেন তিনটি। তাদের দুজনের ওমন বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৭৯ রানে অল আউট করে ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। সুপার সিক্সে এটি বাংলাদেশের প্রথম জয়।
২০৩০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত। বছর কয়েক পর ২০৩৬ সালে আহমেদাবাদে আয়োজন করতে চায় অলিম্পিক গেমস। তবে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব নাও পেতে পারে ভারত। সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যেতে রাজি না হওয়ায় এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অলিম্পিক আয়োজন করতে হলে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নতি করতে হবে ভারতকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এর ফলে আইসিসি বিশ্বকাপে প্রায় ২০ কোটি দর্শক হারাতে যাচ্ছে নিশ্চিতভাবেই। উপমহাদেশের প্রায় সব মানুষ ক্রিকেটপ্রেমী। মাঠে গিয়ে দলকে সমর্থন দিতেও উপমহাদেশের মানুষের জুড়ি মেলা ভার। ফলে বাংলাদেশ না থাকায় নিশ্চিতভাবেই বিশ্বকাপ অনেকটাই রঙ হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা দাবির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে সর্বশেষ বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিষয়ে তদন্ত করছে বিসিবি। এমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট।
উগ্রবাদীদের একাংশের হুমকির কারণে বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। তাকে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার।
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। সরকারের অনুমতি না পাওয়া বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়াকে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন মার্ক বুচার। এমন ঘটনাকে ‘ভয়ংকর এক বিশৃঙ্খল অবস্থা’ হিসেবেও আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তুর্ভূক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল না থাকলেও ভারতে বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশি দুই আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিশিয়ালসদের নাম ঘোষণা করেছে। সেখানে আছেন বাংলাদেশি এই দুই আম্পায়ার।
নিরাপত্তা ঝুঁকি না কমায় এবং সরকারের অনুমোদন না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে আইসিসি। সুরেশ রায়না মনে করেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশ ভুল এবং তারা অনেক কিছু হারাবে।
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিলেন লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের এমন অনুরোধ রাখেনি আইসিসি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লেও টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে পুরোটা সময় নীরব ভূমিকা পালন করেছে শ্রীলঙ্কা। বান্দুলা দিসানায়েকে জানান, সবাই বন্ধু দেশ হওয়ায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ে তারা নিরপেক্ষ থাকছেন।