২ দিন আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ
আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।
আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরেন বাঁহাতি এই পেসার। তবে শেষ টি-টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেন মুস্তাফিজ।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এর সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৯৭ কোটি রুপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আর্থিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত দু'দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসকিন আহমেদ। বন্ধুদের ডেকে নিয়ে মারধর করার অভিযোগ এবং তার জীবনাচরণ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সর্বত্র। যদিও মারধরের ব্যাপারটিকে প্রথম থেকেই মিথ্যে এবং বানোয়াট দাবি করছেন তাসকিন আহমেদ। পুরো ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখনো খেলাটাকে মনেপ্রাণে উপভোগ করছেন সাকিব। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলে এসে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের বিপক্ষে জিএসএলে খেলেছিলেন সোহান।
স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গো ও চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের সর্বশেষ তিন কোচেরই বিদায় হয়েছে বাজেভাবে। তাদের প্রত্যেকেই ক্রিকেটার বা বোর্ডের কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন একটা সময়। এই কোচদের মধ্যে কেউ কেউ ছিলেন অতি কোমল। আবার কেউ কেউ ছিলেন অনেক কঠোর। তবে এর মধ্যেই অনেকে হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের প্রিয়। এই তিন কোচের অধীনেই খেলেছেন নুরুল হাসান সোহান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান। ২-১ ব্যবধানে হারা এই সিরিজে দৃষ্টিকটু ছিল পাকিস্তানের ব্যাটিং। কঠিন উইকেটে এমন ব্যাটিং অব্যাহত থাকলে এশিয়া কাপেও খারাপ করবে পাকিস্তান, এমনটা মনে করেন রমিজ রাজা।
গত কিছুদিন ধরেই বিপিএলের দায়িত্ব দিতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তারা আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নামও প্রকাশ করেছে।
সাউথ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই ম্যাচে বাংলাদেশের ২৭৪ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৮৩ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। ফলে ৯১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে আজিজুল হাকিম তামিমের দল।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে খানিকটা কোনঠাসা হয়ে পড়েছিলেন ফিল সিমন্স। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় স্বস্তি ফিরেছে ৬২ বছর বয়সি এই কোচ। তবুও গুঞ্জন উঠে চাকরি হারাতে পারেন সিমন্স। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান, সিমন্সের চাকরি হারানোর খবর পুরোপুরি গুজব।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে! জানা গেছে, গতকাল রাতে মিরপুর এক নম্বর এলাকায় এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দিয়েছেন তাসকিন। ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ তাসকিনেরই বন্ধু।
আগামী সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে রয়েছে হংকং। টুর্নামেন্টের মাস দেড়েক আগে প্রধান কোচ হিসেবে কুশল সিলভাকে নিয়োগ দিয়েছে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হংকং।