‘এ’ দলে মুস্তাফিজের বদলি খালেদ, তাসকিনকে নিয়ে সুখবর
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে বৃহস্পতিবারই সিলেট পৌঁছেছে বাংলাদেশে 'এ' দল। শুক্রবার অনুশীলনও করেছে তারা। তবে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। এরফলে শুরু হয়েছিল কানাঘুষা। তবে খানিক বাদেই জানা গেছে এর কারণ। 'এ' দলের হয়ে ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না এই পেসার।