ইসিবির লেভেল-টু কোচিং সম্পূর্ণ করলেন আকবর
নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন বাংলাদেশের ক্রিকেটার আকবর আলী।
নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন বাংলাদেশের ক্রিকেটার আকবর আলী।
২০২৩ সালের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ আনার পর সালিয়া সামানকে অন্তর্বর্তীকালীন বহিষ্কার করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের বেশি সময় পর অবশেষে শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি-বিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ৫ বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সামান।
১৪ আগষ্ট শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করা বাঁহাতি স্পিনার বোলিংয়ে এক ওভারে দিয়েছেন ৬ রান। সিপিএলে খেলা চলাকালীনই যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে দল পেয়েছেন সাকিব।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে রাজশাহী বিভাগের স্কোয়াডে ছিলেন সাব্বির রহমান। তবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে না খেলে ওই সময় লঙ্কা টি-টেন খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। তবে এনসিএল টি-টোয়েন্টির আগামী মৌসুমে রাজশাহীর জার্সিতে দেখা যাবে তাকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সাব্বির নিজেই।
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচ না থাকায় প্রস্তুতির বিকল্প পথ বেছে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে ম্যাচ খেলার মাধ্যমেই প্রস্তুতি সারবে বাঘিনীরা। এই লক্ষ্যে বিসিবি আয়োজন করছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের স্পিনার ওয়াকার সালামখিলকে ছক্কা মারতে গিয়ে ১৬ বলে ১১ রান করে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সাকিব বোলিংয়ে এক ওভারের বেশি পাননি। নিজের একমাত্র ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সের দিনে ৬ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ২০২১ সালের ফাইনালের পর ঘরের মাঠে জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএ) খেলেছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমের বিরতি দিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের ত্রয়োদশ আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব।
খাওয়াজা নাফে, ইয়াসির খান ও আব্দুল সামাদের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে মোহাম্মদ ফাইক ও ইরফান খান নিয়াজীর ক্যামিওতে ২২৭ রানের পুঁজি পায় পাকিস্তান শাহীন্স। বোলারদের মতো দিনটা খারাপ গেছে বাংলাদেশ ‘এ’ দলের বোলারদেরও। মোহাম্মদ সাইফ হাসান ও জিসান আলম ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শাহীন্সের কাছে ৭৯ রানে হেরেছেন নুরুল হাসান সোহানরা।
বিপিএলের প্রথম দুই আসরে খেললেও ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এক দশকের বেশি সময় পর বিপিএলে ফিরে ফাইনাল খেলা চিটাগংয়ের বিরুদ্ধে আবারও প্রায় একই অভিযোগ এসেছে। ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকটি খাতে বিসিবি নিজেদের পকেট থেকে টাকা দিলেও সেটা আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। চিটাগংয়ের কাছ থেকে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি।
গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে চলতি মাসের শেষের দিকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে লিটন দাসরা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এশিয়া কাপ খেলতে। দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগষ্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। সবাই যখন মিরপুরে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত তখন নিজের ফেসবুকে পেজে ইংল্যান্ড ভ্রমণের কয়েকটি ছবি আপলোড করেন তাওহীদ হৃদয়।
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ ছাড়া সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে যুব দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তার ইনিংস জুড়ে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা। আর তাতেই ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। র্যাঙ্কিংয়েও দিয়েছেন লম্বা লাফ। ৮০ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন এই প্রোটিয়া তরুণ ব্যাটার।