ডিপিএল দেখতে মিরপুরে হাজির নতুন ফিল্ডিং কোচ প্যামেন্ট
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এই উপলক্ষে আজ বাংলাদেশে এসেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এই উপলক্ষে আজ বাংলাদেশে এসেছেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১ চক্রে সাত ম্যাচের ছয়টিতে হেরেছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ড্রয়ে পয়েন্ট তালিকার নয়ে থেকে শেষ করেছিলেন মুমিনুল হকরা। পরের চক্রেও পারফরম্যান্সে ছিল না উন্নতির ছাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বলার মতো কিছুই করে দেখাতে পারেনি তারা। ১২ টেস্টে এক জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছিল ১০ ম্যাচে।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
পিঠের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে খেলতে পারেননি শন উইলিয়ামস। চোট থেকে সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জিম্বাবুয়ের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন ক্রেইগ আরভিন। ছুটি কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন তিনিও।
আইসিসির দেয়া নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে ফিরেছেন নাসির হোসেন। সোমবার তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। বল হাতে দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকলেও এই অলরাউন্ডার এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার।
দুর্নীতির অভিযোগের তদন্তের পর নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এবার ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচেই সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছিলেন মিরাজ। এবার বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান করে আবারও মোহামেডানের জয়ের নায়ক হয়েছেন তিনি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। তবে ব্যাট হাতে ছন্দে না থাকায় ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে নিয়ে সংশয়ও আছে বেশ খানিকটা। অধিনায়ক হওয়ার ভাবনায় থাকলেও খালেদ মাহমুদ সুজন মনে করেন, লিটনকে আগে ফর্মে ফিরতে হবে।
পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।
সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। সে সময় সিরিজটি আয়োজিত হয়েছিল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড। এরপর যেমন বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি, আবার এই ভেন্যুতেও আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজিত হয়নি।