মিরাজের ৫ উইকেটের পরও জিম্বাবুয়ের চাইতে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামসের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ে তুলেছে ২৭৩ রান। এই ইনিংসে ৫২ রান খরচায় পাঁচ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে ৭৪ রান খরচায় শুরুর দিকে তিন উইকেট নিয়ে বোলিংয়ে বাংলাদেশের মূল নায়ক নাহিদ রানা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ১৩ ওভারে এক উইকেটে ৫৭ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে।