বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুলাই-আগষ্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।