টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত মিরাজ
ইনজুরির কারণে বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়ানডে এবং টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার স্থায়ীভাবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব পেলে টি-টোয়েন্টির নেতৃত্ব বুঝে নিতেও প্রস্তুত মিরাজ।