বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মতো টুর্নামেন্টগুলোর মান বাড়ানো নিয়ে অধিনায়কদের সঙ্গে আলোচনা করেছেন ফারুক।