প্রোটিয়াদের টেস্ট দলে রাবাদা, ফিরলেন নরকিয়া-কোয়েতজি

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
কাগিসো রাবাদা
কাগিসো রাবাদা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১৮ দলের এই দলে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই পেসার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাবাদা খেলতে পারবেন কিনা সেটা জানা যাবে আগামী সপ্তাহে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর।

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ৩ টেস্টের সিরিজ শুরু হবে ৯ অক্টোবর থেকে। চোটের কারণে প্রাথমিক দলে জায়গা পাননি তিন পেসার লুঙ্গি এনগিডি, কিউনা মাফাকা ও ওটেনিল বার্টম্যান। যদিও দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন এনরিখ নরকিয়া। ২০২৩ সালের মার্চের পর আবারও টেস্ট খেলার পথে তিনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বিবেচনা করা হয়েছে নরকিয়াকে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জেরাল্ড কোয়েতজি। ২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টেস্ট খেলা এই পেসারও আছেন দলে। পেস আক্রমণে আরও আছেন করবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার ও ডেন প্যাটারসন।

প্যাটারসন সাউথ আফ্রিকার সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলেও ছিলেন। প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, বড় বোলিং ইউনিট রাখার মাধ্যমে বিভিন্ন কন্ডিশনের জন্য একাধিক বিকল্প হাতে রাখতে চেয়েছেন তারা। রাবাদার ম্যাচ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টিও আগামী সপ্তাহের প্রস্তুতি ম্যাচে পরখ করা হবে।

দলের একমাত্র আনক্যাপড ক্রিকেটার ব্যাটসম্যান মার্কেস অ্যাকারম্যান। সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে এক হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যানকে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। টনি ডি জর্জি, ট্রিস্টিয়ান্স স্টাবস ও উইয়ান মুল্ডারের সঙ্গে টপ অর্ডারে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবে অ্যাকারম্যান।

স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ। সাইমন হার্মার ও সেনুরান মুত্থুস্বামী। তিন জনই সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন। মৌসুমের শুরু দিকে স্পিনারদের জন্য উইকেট অনেকটাই অনুকূলে থাকে। তাই একাদশে এই তিনজনের মধ্যে থেকে দুজনকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলে তিন স্পিনার রাখা হয়েছে কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামিকে। তিনজনই সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন। মৌসুমের শুরুর দিকে কন্ডিশনে কিছুটা স্পিন সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকায়, বিশেষ করে ম্যাচগুলো উপকূলীয় ভেন্যুতে হওয়ায়, একাদশে তিনজনের মধ্যে দুজনকে দেখা যেতে পারে।

সাউথ আফ্রিকার টেস্ট দল-

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামী, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, কাইল ভেরেইনে।

আরো পড়ুন: