প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো পর্যন্ত ৫৪ ম্যাচে ৩১.৭৫ গড়ে ২ হাজার ২২৩ রান করেছেন সারানশ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ২৭.৩০ গড়ে নিয়েছেন ১৮৮ উইকেট। তবে সারানশ সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলের হয়ে পারফর্ম করে। মধ্যপ্রদেশের হয়ে খেলা অফ স্পিন বোলিং অলরাউন্ডার ভারত ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে ভালো করতে পারেননি।
দ্বিতীয় চারদিনের ম্যাচে অবশ্য অপরাজিত ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি নিয়েছিলেন ৬ উইকেট। এমন পারফরম্যান্স এবং ওয়াশিংটনের চোটেই কপাল খুলেছে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের। এ ছাড়া শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে বাঁহাতি ব্যাটারের আধিক্য থাকায় তাকে বিবেচনা করেছেন নির্বাচকরা। কারণ দলে থাকা তিন স্পিনারই বাঁহাতি। চোট কাটিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা।
টেনিস এলবোর চোটে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। জাদেজার চোটে আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়ে অভিষেকে সাত উইকেট নিয়েছিলেন মানব সুথার। স্কোয়াডে টিকে গেলেও জাদেজা ফেরায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের দুজনের পাশাপাশি স্কোয়াডে আছেন আরেক বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব।
সবশেষ শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরে দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন সাই সুদর্শন। তবে ফিটনেস নিয়ে ভোগান্তিতে আছেন তিনি। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া সাপেক্ষে স্কোয়াডে রাখা হয়েছে বাঁহাতি ব্যাটারকে। সুদর্শন যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন তাহলে তিন নম্বরে দেখা যাবে দেবদূত পাডিকালকে। ফিটনেসের ক্ষেত্রে একই সমস্যা জসপ্রিত বুমরাহরও।
ডানহাতি পেসার ছাড়াও স্কোয়াডে আছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আনক্যাপড গুরনর ব্রার। আগামী ১৫ আগষ্ট গলে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় হবে ২৩ আগষ্ট থেকে কলম্বোতে। সিরিজ শুরুর আগে অবশ্য কলম্বোতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ওই ম্যাচটি শুরু হবে ৭ আগষ্ট থেকে।
ভারতের টেস্ট স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, ইয়াশভি জয়াসাওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনর ব্রার, দেবদূত পাডিকাল এবং সারানশ জৈন।