ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সিরিজ থেকে সরে গেলেন জোসেফ

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
আলজারি জোসেফ
আলজারি জোসেফ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত জুন ও জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন আলজারি জোসেফ। সেই সিরিজে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন দলে। প্রথম ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই পেসারকে দেখা যাবে না। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি এই বিষয়টি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন ব্যক্তিগত কারণে জোসেফ পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরাই। এই বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

জোসেফের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে স্যামি বলেন, ‘এটা আমার সিদ্ধান্তের বিষয় নয়। চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় যদি দলে খেলতে অস্বীকৃতি জানায়, সেটির সমাধান কী হবে, সেটা বোর্ডের পরিচালকদেরই ঠিক করতে হবে।’

জোসেফের না থাকা দলের জন্য বড় ক্ষতি সেটাও জানিয়েছেন স্যামি। তিনি যোগ করেন, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য বড় ক্ষতি। জোসেফ খেলতে রাজি হননি। এটাই বাস্তবতা। তাকে দলে রাখা হয়েছিল। সে চোট থেকে ফিরেছে। কিন্তু এরপর কিছু ব্যক্তিগত কারণে সে দলে থাকলেও খেলতে রাজি হয়নি।'

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে আছেন শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস এবং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল। স্পিন আক্রমণে রয়েছেন জোমেল ওয়ারিকেন, অভিষেকের অপেক্ষায় থাকা জশুয়া বিশপ এবং অধিনায়ক রস্টন চেজ।

জোসেফ না থাকলেও বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী স্মিথ। তিনি যোগ করেন, ‘আমাদের এমন একটি বোলিং আক্রমণ আছে, যারা ২০টি উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। টেস্ট জয়ের জন্য সেটাই প্রথম শর্ত। নিউজিল্যান্ড সফরে আমরা সেটা দেখিয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বল হাতে সমানতালে লড়েছি। একইভাবে নিউজিল্যান্ডের বিপক্ষেও বোলিং ভালো ছিল।’

আরো পড়ুন: