ইংল্যান্ডের এই কোচ বিশ্বাস করেন, নতুন টেস্ট কোচের সঙ্গে তার কার্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে উঠবে। কদিনের মধ্যে নতুন কোচের জন্য বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে ইসিবির। ম্যাককালামের কাছে জানতে চাওয়া হয়েছিল, টেস্ট দলের বর্তমান সংকটের কারণে নতুন কোচের অধীনে কীভাবে মানিয়ে নেবেন তিনি?
জবাবে ম্যাককালাম বলেন, ‘সহযোগিতার মাধ্যমেই। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর আমরা সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যদি ইংল্যান্ডের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে কিছু বিষয়ে ছাড় দিতে হবে, আবার কিছু বিষয়ে সমঝোতায়ও আসতে হবে। এটাই স্বাভাবিক।’
এই পরিস্থিতির ব্যাখ্যা করে ম্যাককালাম আরও বলেছেন, ‘কিছু পরিস্থিতিতে আমাকে ছাড় দিতে হবে, আবার কিছু ক্ষেত্রে টেস্ট কোচও ছাড় দেবেন। শেষ পর্যন্ত লক্ষ্য একটাই, ইংল্যান্ডের ক্রিকেটের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করা। সময় এলে সেই আলোচনা করার অপেক্ষায় আছি।’
ম্যাককালাম আরও জানান, টেস্ট দলের নতুন প্রধান কোচ নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা থাকবে না। টানা দুটি টেস্ট সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
তিনি আরও বলেন, ‘না, সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আমার যথেষ্ট কাজ রয়েছে। তাই টেস্ট দলের কোচ নিয়োগের বিষয়টি সংশ্লিষ্টদের ওপরই ছেড়ে দিচ্ছি।’