২০২৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ক্যাথরিন। পেশাদার ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সহ-ধারাভাষ্যকার ও অ্যানালিষ্ট হিসেবে কাজ করেছেন তিনি। দ্য হান্ড্রেডের প্রথম তিন আসরে রকেটসের হয়ে ১৯ ম্যাচ খেলেছেন ক্যাথরিন। ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে খেলার পর কোচিংয়ে যুক্ত হলেন তিনি।
প্রথমবার কোচ হয়ে ৪১ বছর বয়সী ক্যাথরিন বলেন, ‘আবারও ক্রিকেটে অন্য কোনো ভূমিকায় ফেরার সময় হয়েছে। অবসরের পর গত তিনটা বছর আমার জন্য অনেক ঘটনাবহুল ছিল। একজন মা হিসেবে জীবনটা এখন কেমন হয় সেটা বুঝে ওঠার চেষ্টা করছিলাম। সবার আগে আমার ট্রেন্ট রকেটসের কথা মাথায় এসেছিল।’
‘ট্রেন্ট ব্রিজ আমার জন্য বিশেষ একটা জায়গা। এর আগে আমি খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলাম। তাই কোচ হিসেবে ফেরার সুযোগটা আমি কোনোভাবেই হাত ছাড়া করতে চাইনি। আমি জীবনের নতুন এক অধ্যাযে পা রাখছি। আমি জানি এমন বড় সব খেলোয়াড়দের কোচিং করানো ও তাদের পরামর্শদাতা হিসেবে কাজ করাটা আমি দারুণভাবে উপভোগ করব।’
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৪ টেস্টে ৫১ উইকেট নিয়েছেন ক্যাথরিন। এ ছাড়া ১৪১ ওয়ানডেতে ১৭১ এবং ১১২ টি-টোয়েন্টিতে ইংলিশ পেসারের শিকার ১১৪ উইকেট। তিন ফরম্যাট মিলে ২৬৭ ম্যাচে ৩৩৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির মালিক এখন তিনি।