ওয়ানডে কাপে দিল্লির মালিকানাধীন হ্যাম্পশায়ারে খেলবেন আশুতোষ

ওয়ানডে কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ব্যাট হাতে আইপিএল মাতিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে খেলার সুযোগ পেলেন আশুতোষ শর্মা। ইংল্যান্ডের ওয়ানডে কাপে হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন ভারতীয় এই তরুণ ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে পাঞ্জাব কিংসের জার্সিতে উত্থান হয় আশুতোষের। তবে সবশেষ দুই আসরে ডানহাতি ব্যাটার খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে জিএমআর গ্রুপ। হ্যাম্পশায়ারের সহ-মালিকানায়ও আছে প্রতিষ্ঠানটি।

সেই সুযোগটা কাজে লাগিয়ে আশুতোষকে ওয়ানডে কাপের জন্য দলে টেনেছে হ্যাম্পশায়ার। তাকে দলে নেওয়া প্রসঙ্গে হ্যাম্পশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট জাইলস হোয়াইট বলেন, ‘ওয়ানডে কাপের জন্য আশুতোষকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা খুবই খুশি।’

২৭ বছর বয়সী আশুতোষ গত দুই মৌসুমে দিল্লির হয়ে ৩১.২৫ গড় ও ১৭০ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন। ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির হাফ সেঞ্চুরির রেকর্ড এখনো তার দখলে। ২০২৩ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিকে রেলওয়েসের হয়ে এবং অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশুতোষ।

এ ছাড়া লিষ্ট ‘এ’ ক্রিকেটে ২১ ম্যাচে ৪৫৮ রান করেছেন। ২০১৭ সালে মধ্য প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন আশুতোষ। যদিও ডানহাতি ব্যাটার এখন খেলছেন রেলওয়েসের হয়ে। তিন ফরম্যাট মিলে এখনো পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন তিনি।

আরো পড়ুন: