সান ফ্রান্সিসকোর হয়ে প্রথমবার মেজর লিগে অশ্বিন

মেজর লিগ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ মৌসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এমএলসিতে খেলবেন অশ্বিন। বিষয়টি নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকো।

আন্তর্জাতিক ক্রিকেটের পর গত বছরের আগষ্টে আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। আইপিএল ছাড়ার সময় বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন ডানহাতি সাবেক স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টিতে সুযোগ মেলেনি তার। তবে প্রথমবার সুযোগ আসে বিগ ব্যাশে খেলার।

অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছিলেন অশ্বিন। বিগ ব্যাশে খেলতে নিজের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে চোটের কারণে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হাত ছাড়া করতে হয় তাকে। যদিও নতুন বছরে আবারও সুযোগ এসেছে অশ্বিনের। আগামী জুনে হতে যাওয়া এমএলসিতে খেলবেন তিনি। চুক্তি করেছেন সান ফ্র্যান্সিসকোর সঙ্গে।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘এমএলসি সাম্প্রতিক মৌসুমগুলোতে প্রমাণ করেছে বিশ্ব মানের ক্রিকেটারদের আনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘরোয়া প্রতিভাদের নিয়ে জমকালো আয়োজন করতে পারে। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের অংশ হতে পারার সুযোগটা আমি হাত ছাড়া করতে পারতাম না।’

১৮ জুন পর্দা উঠবে এমএলসির আগামী আসরের। সান ফ্র্যান্সিসকো নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৯ জুন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে আইপিএলের মালিকানাধীন তিনটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এমআই নিউ ইয়র্ক, চেন্নাই সুপার কিংসের টেক্সাস সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মালিকরা যুক্ত আছেন এলএ নাইট রাইডার্স।

আরো পড়ুন: