আইপিএলের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আংশিক সূচি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আসর শুরুর আগেই গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিয়েছে আয়োজকরা। সূচি অনুযায়ী লিগ পর্ব চলবে আগামী ২৪ মে পর্যন্ত। যদিও প্লে-অফের ভেন্যুগুলো এখনও চূড়ান্ত করেনি তারা।

২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। ১১ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত দেশের ১২টি ভেন্যুতে আরও ৫০টি ম্যাচ আয়োজন করা হবে।

এর মধ্যে রায়পুরকে দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ১০ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ১৩ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে। এবার সূচিতে ফিরেছে ধর্মশালাও। গত বছর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ ১১ মে। আগের ঘোষিত আংশিক সূচিতে তিনটি ডাবল হেডার ছিল, এবার আরও আটটি যোগ করা হয়েছে। প্লে-অফের তারিখ ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে।

আইপিএলের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি-

আরো পড়ুন: