এবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে সাময়ীকভাবে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন ইশান কিশান। তার সহকারী হিসেবে থাকবেন তারকা ওপেনার অভিষেক শর্মা।
হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট শুরু থেকেই কিশানের ওপর আস্থা রাখছে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ইশান ও অভিষেক দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে অভিষেকের চেয়ে অভিজ্ঞতায় ইশান অনেকটাই এগিয়ে আছেন।
জানা গেছে কামিন্স পুরোপুরি ফিট হয়ে ফিরলেই আবার নেতৃত্বে ফিরবেন। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।কামিন্স ঠিক কতগুলো ম্যাচ মিস করবেন, তা এখনও নিশ্চিত নয়।
সবকিছু ঠিক থাকলে তিনি ২৩ মার্চ তিনি হায়দরাবাদের ক্যাম্পে যোগ দেবেন। ভারতে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। ধারণা করা হচ্ছে, মৌসুমের প্রথম তিনটি ম্যাচে তাকে পাওয়া নাও যেতে পারে।
হায়দরাবাদ তাদের আইপিএল অভিযান শুরু করবে ২৮ মার্চ, বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে।এরপর ২ এপ্রিল তাদের দ্বিতীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, আর ৫ এপ্রিল ঘরের মাঠে মুখোমুখি হবে লক্ষৌ সুপার জায়ান্টসের।