অনুশীলনে ইশান কিশানের চোট, ভারতের বড় ধাক্কা
কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোটে পড়েছেন দলটির উইকেটরক্ষক ইশান কিশান। শুক্রবার অনুশীলনের সময় পিঠের চোটে পড়েছেন তিনি।
কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোটে পড়েছেন দলটির উইকেটরক্ষক ইশান কিশান। শুক্রবার অনুশীলনের সময় পিঠের চোটে পড়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি জাতীয় দল থেকে বাদ পড়ার পর আবারও জায়গা করে নেয়া। গত এক বছর ধরে এই কঠিন সময়ের মধ্যেই আছেন ভারতীয় ক্রিকেটার ইশান কিশান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আবারও জাতীয় টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
একটা সময় ভারতের পেস আক্রমণের অন্যতম একজন ছিলেন মোহাম্মদ শামি। টেস্টের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও দাপটের সঙ্গে পারফর্ম করেছেন। তবে গত দেড় বছরের বেশি সময় ধরে জাতীয় দলের আশেপাশে নেই ডানহাতি পেসার। আবার কখনো ভারতের জার্সিতে গায়ে জড়াতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। ভরত অরুণ মনে করেন, শামির মতো পেসারের জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া উচিত হয়নি।
সাদা বলের ক্রিকেটে দীর্ঘ ব্যস্ততার পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন ইশান কিশান। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে ইস্ট জোনকে নেতৃত্ব দিয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে পেয়েছেন বড় জয়, ইনিংস ও ২১০ রানে। তবে দলের এমন দাপুটে জয়ের মাঝেও নিজের ফেরার অভিজ্ঞতা থেকে কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর উপলব্ধি, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে মানিয়ে নেওয়া সহজ নয়, বিশেষ করে দীর্ঘদিন লাল বলের ক্রিকেটের বাইরে থাকলে।
ইংল্যান্ড সফরের হতাশা পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান। সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে পুরো ভারত দলকে। সেই সাথে আয়ারল্যান্ডে ভারতের ম্যাচ হারের চেয়েও যেন বড় হয়ে উঠেছিল বৈভব সূর্যবংশীর অভিষেক ইস্যু। তবে, অন্য কেউ কত দ্রুত রান করছেন বা বাইরে তাকে নিয়ে কী আলোচনা চলছে এসব নিয়ে ভাবতে রাজি নন ইশান। তার কাছে ব্যক্তিগত ভাবমূর্তির চেয়ে গুরুত্বপূর্ণ দলের প্রয়োজন। তাই পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিংকেই নিজের মূল কাজ বলে মনে করেন ভারতীয় এই ব্যাটার।
অভিষেক শর্মা আরও একবার জ্বলে উঠতে পারলেন না। ভালো শুরু পেলেও ইনিংসটা লম্বা করতে পারলেন না বৈভব সূর্যবংশী। তবে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ইশান কিশান ও তিলক ভার্মা। তাদের দুজনের হাফ সেঞ্চুরি পেরোনো ইনিংসেই ২১৯ রানের পুঁজি পায় ভারত। রান তাড়ায় জিম্বাবুয়ের ব্যাটাররা সবাই ছিলেন আসা-যাওয়ার মাঝে। অভিষেক, ইয়াশ ঠাকুর ও প্রিন্স যাদবদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকরা থামল ১২৯ রানেই। জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল সফরকারী ভারত। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের এটাই প্রথম সিরিজ জয়।
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর নিজেরদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর সাত নম্বর জায়গা হারিয়েছে টাইগাররা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন আট নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ব্যাটারদের টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইশান কিশান। স্বদেশী অভিষেক শর্মাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
সাত মৌসুম আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার পর গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছিলেন ইশান কিশান। ভারতীয় জাতীয় দলের তারকায় ঠাসা মুম্বাইয়ে ইশানের সময়টা ভালো যাচ্ছিল না শেষ দুই মৌসুমে। হায়দরাবাদে আসার পর প্রথম মৌসুমটা ভালো-মন্দের মিশেলে কাটালেও দ্বিতীয় মৌসুমে এসে আইপিএলে নিজের সেরা সময় পার করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু মনে করেন মুম্বাই ছেড়ে আসার কারণেই নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ইশান।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএলের শুরুতে পাচ্ছে না সানরাইজার্স হায়দরবাদ। ফলে একজন পেস বোলারের সাথে নতুন অধিনায়কও খুঁজতে হচ্ছে আইপিএলের এই দলটিকে।
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন অভিষেক শর্মা। প্রত্যাশিতভাবে বিশ্বকাপে ভালো করতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাঁহাতি ওপেনার। দুর্দান্ত পারফরম্যান্সে অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইশান কিশান। অভিষেক নিজের জায়গা ধরে রাখলেও বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বরুণ চক্রবর্তী। আবারও শীর্ষে ফিরেছেন রশিদ খান।
প্রত্যাশা মেটাতে না পারায় আইপিএলের গত আসরের মেগা নিলামের আগে ইশান কিশানকে ছাড়তে বাধ্য হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সুযোগ পেয়েই ১১ কোটি ২৫ লাখ রুপিতে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও এক মৌসুম পরই আবারও ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় মুম্বাই। নিলামের আগে ট্রেডের সুযোগ নিয়ে ইশানকে দলে টানতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের পাশাপাশি ইশানে নজর আছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসেরও।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পর শ্রেয়াস আইয়ারকে জাতীয় দল থেকে ছুটি নিয়ে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। তবে পিঠের চোট দেখিয়ে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলেননি ডানহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে না খেলে বিশ্রাম নেয়ায় কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েন আইয়ার। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তিনি।