নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন পাকিস্তানি ব্যাটার

কাউন্টি ক্রিকেট
তৈয়ব তাহির
তৈয়ব তাহির
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়ানডে কাপের পরবর্তী তিন ম্যাচের জন্য পাকিস্তানের সাদা বলের ক্রিকেটার তৈয়ব তাহিরকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার।

৩৩ বছর বয়সী এই ব্যাটার লেগ স্পিনও করতে পারেন। চার বছর আগে সেন্ট্রাল পাঞ্জাবে খেলার সময় নটিংহ্যামশায়ারের ৫০ ওভারের দলের প্রধান কোচ পল ফ্র্যাঙ্কসের অধীনেই খেলেছিলেন তিনি।

পাকিস্তানের হয়ে ১১টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তৈয়ব জায়গা পেয়েছেন স্কটল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার জর্ন মানসির বদলি হিসেবে।

নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটে তাহির বলেছেন, ‘পাকিস্তানে ফ্র্যাঙ্কসির অধীনে খেলতে আমি খুব উপভোগ করেছি। আমরা একসঙ্গে যে মৌসুম কাটিয়েছি, সেটি ছিল আমার জীবনের অন্যতম সেরা সময়।’

তিনি আরও বলেন, ‘তিনি সবার জন্য সহজলভ্য ছিলেন এবং দারুণ একটি পরিবেশ তৈরি করেছিলেন। আমি নিজের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখতে চাই। নটিংহ্যামশায়ারে আমার সময়টা স্মরণীয় করে রাখতে চাই।’

রোববার বেকেনহ্যামে কেন্টের বিপক্ষে গ্রুপ ‘এ’র ম্যাচ দিয়ে কাউন্টি অভিষেক হওয়ার কথা রয়েছে তৈয়বের। এরপর নর্দাম্পটনশায়ার ও গ্লুচেস্টারশায়ারের বিপক্ষেও খেলবেন পাকিস্তানের এই ব্যাটার।

আরো পড়ুন: