বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় আশা জাগানিয়া শুরুর পরও হোঁচট খেয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে টাইগারদের হারতে হয়েছে ৯৯ রানে। এমন পারফরম্যান্সের পর স্লো-ওভার রেটের কারণে জরিমানাও গুনতে হচ্ছে তাওহীদ হৃদয়ের দলকে।

স্লো-ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ব্যাটে ২৭১ রান তোলে জিম্বাবুয়ে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে টাইগাররা এক ওভার কম বোলিং করেছিল।

যা আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ পরিপন্থী। নিয়ম অনুযায়ী, প্রতি এক ওভারের জন্য ওই দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়। বাংলাদেশ যেহেতু নির্ধারিত সময়ে এক ওভার বোলিং করতে পারেনি এজন্য হৃদয়ের দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

অনফিল্ড আম্পায়ার আলাহউদ্দিন পালেকার এবং ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুরানি এমন অভিযোগ আনেন। পরবর্তীতে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট শাস্তি আরোপ করেন। অধিনায়ক হৃদয়ও শাস্তি মেনে নিয়েছেন।

আরো পড়ুন: