সমঝোতা অনুযায়ী, গলফহাউস বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসের বিভিন্ন সেবার প্রচার করবে। পাশাপাশি নিজেদের গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগের পরিসরে বিমান সংস্থাটির সেবা সম্পর্কে জানাতে কাজ করবে। এর মাধ্যমে গলফের সঙ্গে যুক্ত গলফহাউসের পাঠক, গ্রাহক ও অংশীদারদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে টার্কিশ এয়ারলাইনস।
অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইনসের ঢাকার মহাব্যবস্থাপক ইসলাম গুরে এবং মার্কেটিং অফিসার (ইন্টারন্যাশনাল) এজাজ কাদরি উপস্থিত ছিলেন।
গলফহাউসের পক্ষে উপস্থিত ছিলেন দ্য গলফহাউস ও গলফহাউস হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম নজরুল হোসেন এবং পরিচালক (অপারেশনস) কে এম বদিউজ্জামান। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।