টস জিতে ব্যাট করতে নেয়া অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানেই গুঁটিয়ে দেয় বাংলাদেশের পেসাররা। নিজদের কন্ডিশনে বাংলাদেশের বোলাররা এমন দাপট দেখালেও অনেকটাই নিষ্প্রভ ছিলেন অজি পেসাররা। ২২৮ রানের লিড নিয়ে ম্যাচে এখন চালকের আসনে বাংলাদেশ। ৬ ঊইকেট হাতে নিয়ে এখনো ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা।
তৃতীয় দিনের খেলা শেষে হ্যাজেলঊড বলেন, 'কিছু ব্যাটার থাকে যাদের বিপক্ষে আমরা নিয়মিত খেলি না। এই ধরনের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে খুব বেশি ফুটেজও আমাদের কাছে নেই। তাই খেলার মাঝেই আমাদের সব বুঝে নিতে হচ্ছে। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয়ার্ধ বাদ দিলে প্রথমার্ধে রান একটু বেশি দ্রুতই এসেছে। যদি আমরা টানা কিছু মেডেন ওভার করতে পারতাম, তবে চাপটা সেভাবেই তৈরি হতো।'
এমন কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাচানোর জন্য অবশ্য ভাগ্যের ছোঁয়াও পেয়েছে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বল ক্যামেরন গ্রিনের ব্যাটের ইনসাইড এজ হয়ে স্টাম্প খানিকটা স্পর্শ করলেও সবাইকে অবাক করে অনড় থাকে বেল। জীবন পান গ্রিন। দিনশেষে অজিদের ভরসা হয়ে ৪৩ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। তবে, ম্যাচ বাঁচাতে এমন ভাগ্যের সহায়তার দিকেই তাকিয়ে হ্যাজেলউড।
হ্যাজেলউড বলেন, 'ক্রিকেটে ভাগ্যের অবশ্যই প্রয়োজন আছে, গ্রিনের খেলার ধরন ভালো ছিল। সে শুরু থেকেই রান করার চেষ্টা করেছে। আর ভাগ্য তো মাঝে মাঝে অনেক দূর নিয়ে যায়, তাই বলা যায় না এটাই টার্নিং পয়েন্ট কি না।'
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় খেলতে এসেও বাংলাদেশের পেসাররা ভালো করায় তাদের কৃতিত্ব দিয়েছেন হ্যাজেলউড। ডারউইনের কন্ডিশন হাসান মাহমুদ- তাসকিন আহমেদরা দারুণ কাজে লাগিয়েছে বলেও মনে করেন এই পেসার।
হ্যাজেলউড বলেন, 'বাংলাদেশের পেসাররা এই কন্ডিশনে খুব ভালো বল করেছে। প্রথম দিনের প্রথমার্ধে তারা উইকেটের সুবিধা সবচেয়ে বেশি নিয়েছে এবং সেটা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের পেসাররা বেশ ভালো ফুল লেংথে বল করেছে। '