অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে সৌম্য-জাকের

বাংলাদেশ-অস্ট্রলিয়া সিরিজ
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।

এ সফরের জন্য আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, তাওহীদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক। আর দলে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান।

এদিকে জাকেরের ফেরাটা অবশ্য তার ফর্মের জন্য নয়। মূলত লিটন দাস ইনজুরির কারণে প্রথম টেস্টে না থাকায় তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

আরো পড়ুন: