এলপিএলের এবারের আসরে ভালো অবস্থানে নেই জাফনা। তারা ৪ ম্যাচ খেলে দুটিতে হেরেছে ও দুটিতে জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাফনা অধিনায়ক ভানুকা রাজাপাকশে। জাফনার হয়ে এই ম্যাচে খেলছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।
ব্যাটিংয়ে নেমে জাফনাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো দুজনে শতরানের ওপেনিং জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জাফনাকে।
আভিষ্কা ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। খানিক বাদেই ৩৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মিশারা।
জাফনা কিংস একাদশ-
কামিল মিশারা, আভিষ্কা ফার্নান্দো, ইব্রাহীম জাদরান, তাওহীদ হৃদয়, ভানুকা রাজাপাকশে (অধিনায়ক), চামিন্দু উইকরামাসিংহে, সাকিব আল হাসান, ডেভিড ভিসে, দুনিথ ওয়েলালাগে, ট্রাভিন ম্যাথিউ, মোহাম্মদ শিরাজ।