৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে বিসিবি

এশিয়া কাপ
বাংলাদেশ ও শ্রীলঙ্কা
বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশকে।

এরই মধ্যে এশিয়া কাপের ভেন্যুর নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। ভেন্যু হিসেবে বিসিবির ভাবনায় আছে মিরপুর, সিলেট ও চট্টগ্রামের তিনটি স্টেডিয়াম। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খোলাসা করেছেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ।

তিনি গণমাধ্যমকে বলেন, 'আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট—আমাদের যে সচরাচর আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিবেচনা করছি। কিন্তু আবারও বলছি, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ইনশাল্লাহ আগামী বছরের এশিয়া কাপ যদি বাংলাদেশে হয়, তাহলে আপনারা আরও জিনিসটা দেখতে পারবেন।'

আগামী কয়েকদিনের মধ্যে ভেন্যু চূড়ান্ত করে ফেলা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। ইব্রাহীম আহমেদ বলেন, 'আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রস্তাবিত যে তিনটা ভেন্যু, সেটা নিয়ে তারা আমাদের থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা চূড়ান্ত করে ফেলব।'

২০১৬ সালে সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেট মহাযজ্ঞ। দর্শকদের জন্য ভালো একটি টুর্নামেন্ট আয়োজনের আশবাদ দিয়েছেন এই বিসিবি পরিচালক।

তিনি বলেন, 'আমরা আশাবাদী যে এত বছর পরে এশিয়া কাপ আবার বাংলাদেশে আসছে, আমরা যাতে দর্শকদেরকে এবং যারা খেলাপ্রেমী, তাদেরকে যাতে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি। আমরা তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং কতটা ইতিবাচক, সেটা তো আপনারা হয়তো আমাদের কিছু কার্যক্রম দেখে বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা কী ঘটে তার ওপর নির্ভর করবে, দেখা যাক।'

আরো পড়ুন: