বাংলাদেশের সমান রান করে আউট ইনোসেন্ট

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হারারে টেস্টের প্রথম দিনটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। মুমিনুল হক ছাড়া বাকিদের কেউই দাঁড়াতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বিপরীতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে এক উইকেটে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশের সমান রান করে আউট ইনোসেন্ট

তাইজুলের ফ্লাইটেড ডেলিভারিটি অফ সাইডে ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন ইনোসেন্ট কাইয়া। যার ফলে বল চলে যায় সিলি মিড অফে। ক্যাচটি লুফে নেন সাদমান ইসলাম। ২২৭ বলে ১৪০ রানে ফিরে যান ইনোসেন্ট। বাংলাদেশের প্রথম ইনিংসের সমান রান করেন তিনি।

২৭৯ রানে ইনোসেন্টের উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের রানের খাতায় আর এক রান যোগ হতে তাফাদজোয়া শিগাকে রান আউট করেন অমিত হাসান। ফলে ২৮০ রানে পাঁচ উইকেট হারাতে হয় জিম্বাবুয়েকে।

বেনেটকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

ব্রায়ান বেনেটকে ফিরিয়ে কাইয়ার সঙ্গে তার ১০৭ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এই স্পিনারের অফ স্টাম্পের বাইরে তাক করা বলটি ডাউন দ্যা গ্রাউন্ডে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে দেন বেনেট। লুফে নিতে ভুল করেননি তাইজুল। ৬৭ বলে ৫৯ রানে ফিরতে হয় বেনেটকে। ২৫০ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হতাশার সেশন

টেলর ফেরার পর দারুণ এক জুটি গড়ে ‍তুলেছেন ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট। তারা দুজনে মিলে ক্রমশই লিড বাড়ানোর চেষ্টা করছেন। উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকলেও সেটা কাজে লাগাতে পারছেন না ইবাদত হোসেন, হাসান মাহমুদরা। দিনের প্রথম সেশনে টেলরের উইকেট নেওয়ার বাইরে বিশেষ কিছু করতে পারেনি বাংলাদেশ। কাইয়ার সেঞ্চুরি ও বেনেটের হাফ সেঞ্চুরিতে প্রথম সেশনে এক উইকেটে ১১৩ রান তুলেছে জিম্বাবুয়ে। কাইয়া ১২৭ ও বেনেট অপরাজিত ৫৯ রানে অপরাজিত আছেন।

কাইয়ার সেঞ্চুরি, লিড বাড়ছে জিম্বাবুয়ের

হারারেতে সকালের শুরুতেই লিড নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকরা লিড নেওয়ার পর বাংলাদেশকে উইকেট এনে দেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন টেলর। অভিজ্ঞ ব্যাটার ফেরার পর ব্রায়ান বেনেটকে নিয়ে জুটি গড়েন ইনোসেন্ট কায়া। জিম্বাবুয়ের লিড নেওয়ার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করে সেঞ্চুরি করেছেন কাইয়া। ইবাদত হোসেনের বলে চার মেরে ১৫৩ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। এখনো পর্যন্ত ২ উইকেটে ১৮৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ফলে ৪৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

আরো পড়ুন: