বাংলাদেশের চমকপ্রদ রিভিউ, অভিযোগ দায়ের করল পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রিশাদ হোসেনের পঞ্চম বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে বেরিয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইডের সংকেত দেন। তবে নিজেদের মধ্যে আলোচনা করে আম্পায়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। বল আফ্রিদির ব্যাটে লাগায় বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত, যা বাংলাদেশের পক্ষে আসে। স্টেডিয়ামের বড় স্ক্রিনে রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে, এমন অভিযোগ এনেছে পাকিস্তান। ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে সফরকারীরা।

ম্যাচ ও সিরিজ জিততে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। ব্যাটিংয়ে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে ছিলেন আরবার আহমেদ। লেগ স্পিনার রিশাদের প্রথম বলে রান বের করতে পারেননি শাহীন আফ্রিদি। পরের বলে বড় শট খেলার চেষ্টায় ক্যাচ তুলে দেন পাকিস্তানের অধিনায়ক। তবে সেটা লুফে নিতে পারেননি রিশাদ। ম্যাচের সমীকরণ ৪ বলে ১৪ রান। তৃতীয় বলে দুই রান নিলেও চতুর্থ বলে আবারও ডট দেন শাহীন আফ্রিদি।

শেষ ২ বলে যখন ১২ রান প্রয়োজন রিশাদ ডেলিভারিটা করলেন লেগ স্টাম্পের একটু বাইরে। টার্ন করে সেটা আরেকটু বেরিয়ে যাওয়ায় আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত জানাতে সময় নিলেন না। প্রথম দেখায় ওয়াইড মনে হলেও পরোক্ষণেই রিভিউ রিভিউ নেন মিরাজ। আইপিএলে ওয়াইড সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেটার প্রচলন এখনো শুরু হয়নি।

বাংলাদেশ অবশ্য লেগ বিফোর উইকেটের রিভিউ নেয়। পরবর্তীতে টিভি রিপ্লেতে আলস্ট্রা এজে দেখা যায় বল শাহীন আফ্রিদির ব্যাট ছুঁয়ে গেছে। যার ফলে ওয়াইডের সিদ্ধান্ত বদলে ফেলতে হয় ধর্মসেনাকে। এমন অবস্থায় ২ বলে ১১ রানের সমীকরণ হওয়ার পরবর্তীতে পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলে স্টাম্পিং হয়ে ফেরেন পাকিস্তান অধিনায়ক।

বাংলাদেশের ওমন রিভিউ নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। সফরকারীরা অভিযোগ করেছে, বাংলাদেশ স্টেডিয়ামের বড় স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, রিপ্লে দেখে রিভিউ নেওয়ার সুযোগ নেই। কারণ রিপ্লে দেখলে রিভিউয়ের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সুযোগ থাকে।

পাশাপাশি বাংলাদেশ ১৫ সেকেন্ডের বেশি সময় ব্যবহার করে রিভিউ নিয়েছে। সম্প্রচারকরা টাইমার না দেখানোয় নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশ ঠিক কত সেকেন্ড সময় নিয়েছে। ম্যাচ শেষে প্রধান কোচ মাইক হেসনকে নিয়ামুরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তখনই আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় পাকিস্তান। যদিও সেই অভিযোগ থেকে পাকিস্তান কী ফল প্রত্যাশা করছে সেটা নিশ্চিত নয়।

আরো পড়ুন: