নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, ১০০ রুপিতে দেখা যাবে ম্যাচ
২০২৫ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে। মাত্র ১০০ রুপিতে (প্রায় ১.১৪ ডলার) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন ভারতের দর্শকরা। এবারই সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।