টনটনে গত সপ্তাহে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রাতিকা। ৩০০ রান তাড়ায় ব্যাটিংয়েই নামতে পারেননি ডানহাতি এই ব্যাটার। প্রধান কোচ অমল মজুমদার নিশ্চিত করেছেন, প্রাতিকার হাঁটুতে কাটা দাগ রয়েছে এবং সেখানে সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
পাশাপাশি প্রিয়ার দলে সুযোগ পাওয়ার কথাও জানিয়েছেন। ‘এ’ দলের তিন ম্যাচের সিরিজে দুইটি হাফ সেঞ্চুরি করেছেন প্রিয়া। তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য একাদশে সুযোগ পাওয়া লড়াইয়ে আছেন তিন ক্রিকেটার। যেখানে প্রিয়ার লড়াই করতে হবে হারলিন দেওল এবং স্বস্তিকা ভাটিয়ার সঙ্গে।
গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিন নম্বরে ব্যাটিং করেছেন প্রাতিকা। ২৯৫ রানে হারার ম্যাচে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে বারবার ইনজুরিতে পড়তে হচ্ছে তাকে। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় চোটে পড়েছিলেন প্রাতিকা।
বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। পরবর্তীতে ইউপি ওয়ারিয়র্সের হয়ে নারী আইপিএলও খেলা হয়নি প্রাতিকার। চলতি বছর দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে ভারত। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় লর্ডস টেস্টের আগে ক্যাম্প করার সুযোগ পেয়েছে ভারতের মেয়েরা।