তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হতে প্রস্তুত মান্ধানা
অনেকেই মনে করেন, ভারতীয় নারী দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন স্মৃতি মান্ধানা। এবার ভারতের এই ক্রিকেটার জানিয়েছেন তিনি প্রয়োজনে সবধরনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। লর্ডসে অনুষ্ঠিত প্রথম নারী টেস্টে দারুণ পারফরম্যান্স উপহার দেন মান্ধানা।