ইসলামাবাদে জোসেফের বদলি মুজারাবানি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। নিলামের মাধ্যমে দলটি শক্তিশালী দল গড়েছে এবারও। তবে তাদের স্কোয়াডে একটি পরিবর্তন আনতে হয়েছে বাধ্য হয়েই। ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শামার জোসেফের বদলি হিসেবে তারা দলে নিচ্ছে ব্লেসিং মুজারাবানিকে।