এই প্রথম বাংলাদেশ সাহসের সঙ্গে খেলেছে, ওদের অধিনায়ক অসাধারণ: রমিজ
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তান অলরাউন্ডার সালমান আলী আঘা বাংলাদেশকে 'যথেষ্ট সাহসী' হবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পঞ্চম দিনে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দুর্বার সাহসের পরিচয় দিয়ে ম্যাচ জেতে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বড় দলের মত মানসিকতা নিয়ে বাংলাদেশের এমন খেলায় মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা রমিজ জানান, এতটা 'সাহসী বাংলাদেশ' এই প্রথম প্রত্যক্ষ করছেন তিনি।