‘পাকিস্তানের ভেতরের তথ্য বাংলাদেশকে বলে দিচ্ছেন মুশতাক’
মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন দুই বছর হতে চললো। এর মাঝে স্বল্প বিরতিতে ফ্র্যাঞ্চাইজি লিগ ও পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারেও (এনএইচপিসি) কাজ করেছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। এর আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করা এই কোচকে নিয়ে গুরুতর এক অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। পাকিস্থান দলের ভেতরের তথ্য মুশতাক বাংলাদেশকে দিচ্ছেন বলে অভিযোগ তার।