‘রাগের মাথায় কোহলির টেস্ট থেকে অবসর নেওয়া উচিত হয়নি’
টি-টোয়েন্টি ছাড়ার পর ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। তবে আচমকা সাদা পোশাকের ক্রিকেটও ছাড়েন তিনি। কোহলির এমন সিদ্ধান্ত অবাক করে পুরো ক্রিকেট দুনিয়াকে। বছরখানেকের বেশি সময় পর এসে কপিল দেব জানালেন, রাগের মাথায় কোহলির অবসর নেওয়া উচিত হয়নি।