টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৭ সালের মার্চে নেপাল যাচ্ছে বাংলাদেশ
ভারত না আসায় খানিকটা অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে চলতি মাসের শেষের দিকে এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের ব্যস্ততা শুরু হচ্ছে। চলতি বছরে আফগানিস্তান সফর (সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু), ত্রিদেশীয় সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সাউথ আফ্রিকা সফর করবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে।