এশিয়া কাপে ফাইনাল ও এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য বাংলাদেশের
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এই উপলক্ষে এই উপলক্ষে আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসেও একই দল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা, তারপর এশিয়ান গেমসে গিয়ে স্বর্ণ জিততে চায় বাঘিনীরা। গণমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি নিজেই।