বাংলাদেশের চতুর্থ ও পঞ্চম পেসারও প্রস্তুত, জানালেন শান্ত
ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের সমর্থদের প্রত্যাশা বেড়েছে। কেউ কেউ তো অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বপ্নও দেখছেন। টেস্ট দল হিসেবে মানুষের এমন প্রত্যাশার কথা জানেন নাজমুল হোসেন শান্তও। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়কের চাওয়া, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি প্রত্যাশা সবসসময় একই রকম থাকাটা ভালো।’ প্রত্যাশা যেমনই থাকুক না কেন ম্যাকাইয়ে বাংলাদেশকে ভিন্ন এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।