জিম্বাবুয়ে সিরিজ বেশি চ্যালেঞ্জিং, দাবি তাসকিনের
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে এবার জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ও তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে দল। সামনে অপেক্ষা করছে ভিন্ন কন্ডিশনে কঠিন পরীক্ষা।