বাজে ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নাথান এলিস-স্পেন্সার জনসনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নুইয়ে পড়লেন বাংলাদেশের ব্যাটাররা। তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ১০৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। রান তাড়ায় স্বাগতিকদের একাই উড়িয়ে দিলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার অধিনায়কের ২৮ বলে ৬০ রানের ইনিংসে ৭ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়া করলো অস্ট্রেলিয়া।