সেমিফাইনালে বৃষ্টিও কপাল পোড়াতে পারে ভারতের
পূর্বাভাস না থাকলেও এবারের বিশ্বকাপে একাধিকবার বাগড়া দিয়েছে বৃষ্টি। এবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনাইলেও ঘুরে ফিরে আসছে সেই শঙ্কা। কেননা বাজে আবহাওয়ায় দ্বিতীয় সেমিফাইনাল মাঠে না গড়ালে ফাইনালে ওঠা হবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনাল পরিত্যক্ত হলে হিসেব করা হবে দুই দলের সুপার এইটের পয়েন্টের। এখানেই কপাল পুড়তে পারে স্বাগতিকদের।