‘অধিনায়কত্বের প্রস্তাবে পান্তের না করা উচিত’
আইপিএলে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঋষভ পান্ত। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে দুই মৌসুমে প্রত্যাশা পূরণ করতে না পারার পর দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন এই উইকেটকিপার-ব্যাটার। পান্তের আপাতত দিল্লির নেতৃত্ব নিয়ে ভাবা উচিৎ হবে না বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, দিল্লি নেতৃত্বের প্রস্তাব দিলেও সেটি পান্তের গ্রহণ করা উচিত নয়।