কারানকে আইপিএল ছেড়ে কাউন্টি খেলতে দেখে হতাশ সাঙ্গাকারা
আইপিএলের এবারের মৌসুমেই প্রথমবার রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামার কথা ছিল ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের। কিন্তু মৌসুম শুরুর আগেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর ইংলিশ কাউন্টি ক্লাব সারে'র হয়ে মাঠে নামায় কারানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। একই সঙ্গে খেলোয়াড়দের চুক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে বিসিসিআইয়ের কঠোর নীতিরও প্রশংসা করেছেন তিনি।