অধিনায়কত্ব ছাড়ার চিন্তা মাথায় আসেনি রাহানের
প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হারের পর টানা জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুর ব্যর্থতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। তারা টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। অনেকেই আইপিএলের এবারের আসরে কলকাতার ব্যর্থতার দায় দিচ্ছেন অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।