‘দায় না চাপিয়ে বাংলাদেশের দিকে তাকান’, আকিবকে ভৎসনা আজহারের
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের একের পর এক ব্যর্থতার পর দল ও ক্রিকেট বোর্ডের ভেতরের অস্থিরতা আরও বেড়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর মাঝ সিরিজে সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে, বদলেছে কোচিং স্টাফও। এমন পরিস্থিতিতে এবার পাকিস্তানের হাই পারফরম্যান্স পরিচালক ও নির্বাচক আকিব জাভেদের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আজহার আলী। জাতীয় দল সংশ্লিষ্ট অন্যদের ওপর দায় না চাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ধারা থেকে শিক্ষা নেবার আহ্বানও জানিয়েছেন সাবেক এই ওপেনার।