জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর আইসিসি টি-টোয়েন্টি দলের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের দাপুটে জয়ের পর ইংল্যান্ডকে সরিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।